ব্রাজিল-আর্জেন্টিনা সেই ম্যাচটি কি হবে ?
অনিশ্চয়তা জেঁকে বসেছে সেপ্টেম্বরের ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের স্থগিত ম্যাচটিকে নিয়ে। এই ম্যাচ না খেলার জন্য সর্বোচ্চ ক্রীড়া আদালতে গেছে আর্জেন্টিনা। তাই এখন রায় না হওয়া পর্যন্ত মাঠে গড়াচ্ছে না ম্যাচটি। ম্যাচটি সাঁও পাওলোতে হবার কথা থাকলেও ব্রাজিল সেই ম্যাচটি খেলতে চায় ইউরোপের কোন এক ভেন্যুতে।
ঘটোনাটির সুত্রপাত হয় সাউ পাওলো 2021 বিশ্বকাপ বাছাইপর্বের মুখোমুখী হয় দুই চিরো প্রতিদন্দি ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটিতে । খেলা শুরু হওয়ার ৫ মিনিট হয়ে গেছে এমন সময় ম্যাচটি হটাৎ করে বন্ধ হয়ে যায়। দেখা যায় ডাগআউটে এক দলের সাথে তর্কে বিতর্কে জরিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের খেলোয়ার ও কর্মকারতারা।
পরে জানা জয় ইংল্যান্ডের ক্লাবে খেলা ৪ ফুটবলার ব্রাজিল এ ঢোকার সময় করোনা সংক্রান্ত তথ্য গোপন করেছেন । আর এই অভিযোগে সাউ পাওলোর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ম্যাচটি বন্ধ করে দেন । এরপর কেটে গেছে প্রায় একটা বছর । শেষ হয়ে গেছে বাছাই পর্ব ও প্লে অফ । তারপর চুড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সব দল । ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিটও নিশ্চিত হয়েছে অনেক আগে । আর সেই জন্যে মুল্যহীন এই ম্যাচ খেলতে রাজি নন আর্জেন্টিনা ।
আরও দেখুন : ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফির অজানা সব নাটকীয় ও বর্ণিল ইতিহাস
আরও দেখুন : যেনে নিন ফিফা ফুটবল বিশ্বকাপের শুরুর ইতিহাস। প্রথম বিশ্বকাপ কিভাবে শুরু হলো?
কিন্তু ফিফা বলছে ২২ সালের সেপটেম্বরে আবার হবে বাতিল হওয়া সেই ম্যাচটি । ফিফা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় সর্বচ্চো ক্রিরা আদালতে গেছে আর্জেন্টাইনরা । আর এই কারণেই ব্রাজিল আর্জেন্টিনা মহারণ এখন অনেকটাই অনিশ্চিত । কারণ আদালতের রায় আসার আগ পর্যন্ত মাঠে গড়ানোর সুযোগ নেই এই ম্যাচটির । এই ম্যাচটি নিয়ে ব্রাজিলেরও নাকি কোনো আগ্রহ নেই । তবে ব্রাজিলের ভেন্যুর পরিবর্তে ইউরোপের কোনো এক ভেন্যুতে খেলতে চাই সেলেসাওরা । আর এর কারন ইউরোপের ক্লাব ফুটবলে ব্যস্ত থাকা ফুটবলারদের লম্বা বিমান ভ্রমনের ক্লান্তি থেকে রক্ষা এবং বিশ্বকাপের আগ মুহূর্তে পাওয়া ইনজুরি থেকে রক্ষা । তবে এখন পর্যন্ত ফিফা সিদ্ধান্তে অনড় থাকায় সেপ্টেম্বরেই হতে হবে ম্যাচ । সেটাও আবার সাউ পাউলো তে ।

0 মন্তব্যসমূহ