Sponsored

আইফোনকে টক্কর দিতে বাজারে এলো নতুন ফোন । দেখে নিন কি সেই মোবাইল, কী আছে সেই ফোনে? Nothing Phone Specification?

আইফোনকে টক্কর দিতে বাজারে এলো নতুন ফোন

আইফোনকে টক্কর দেওয়ার জন্য বাজারে এলো নতুন মোবাইল। সেই মোবাইলটির নাম টাও যেমন চমৎকার ঠিক দেখতেও চমৎকার ।ফোনটির নাম নাথিং ফোন। এই ফোনটির বিশেষত্ব হলো ফোনটির ব্যাটারি-মাদারবোর্ডসহ ফোনের সব যন্ত্রপাতি দেখা যাবে বাইরে থেকেই। চলুন দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি আছে ।

নেটওয়ার্ক : এই ফোনে দ্রুত গতি সম্পূর্ণ নেটওয়ার্ক 5G এর সাপোর্ট আছে ।

বডি : এই ফোনের ওজন ১৯৩.৫ গ্রাম । এটি অ্যালুমিনিয়াম ফ্রেম দ্বারা গঠিত যার সামনে ও পিছনে উভয় দিকেই গ্লাস দ্বারা গঠিত । যেটা কিনা আবার কর্নিং গরিলা গ্লাস ৫ এর সাপোর্ট আছে । ফোনটির উভয় দিকেই গ্লাস থাকার জন্য আলাদা একটা Gorgeous Look আসে ।

ডিসপ্লে : এর ডিসপ্লে এর আকার ৬.৫৫ ইঞ্চি । যেটা কিনা ১০৮০ x ২৪০০ পিক্সেলস ফুল এইচডি ওলেড প্যানেলের। এবং এই ডিস্প্লেতে 1200 nits (peak) Brightness এর সাপোর্ট আছে । এছাড়াও আরো একটি ফিচার আছে এই ফোনে যার ফলে এই ফোনটাকে আরো আকর্ষণীয় করেছে আর এই ফিচার হলো 120Hz রিফ্রেশ রেট.এই ফিচার যুক্ত করার ফলে ফোনটা একদম স্মুথলি চলবে ।

ব্যাটারী : এই ফোনের ব্যাটারী 4500 mAh. এবং এই ফোনটিকে চার্জ করার জন্য ৩৩ ওয়াট এর চার্জার আছে। যেটার দ্বারা ৩০ মিনিটে ০- ৫০% এবং ৭০ মিনিটে ০-১০০ % চার্জ হয়ে যাবে।

ক্যামেরা : এই ফোনের পেছনে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। মেইন ক্যামেরাটিতে আছে সনির আইএমএক্স ৭৬৬ সেন্সর। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে আছে সেকেন্ডারি ক্যামেরা।  এই ফোন দিয়ে সর্বোচ্চ ভিডিও করা যাবে 4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS, live HDR।

প্রসেসর : এই ফোনের চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G+ 5G (6 nm) যেটা কিনা একটা 5G সাপোর্টেড চিপসেট। আর এর গ্রাফিক্স কার্ড Adreno 642L
। এই চিপসেটটি মিডরেঞ্জ বাজেটের জন্য সেরা। এই চিপসেটটিতে খুব ভালোভাবেই সকল ভারী গেমগুলি খেলা যাবে । তবে এই চিপসেটটি হার্ডকর গেমারদের জন্য না।

সফটওয়্যার : এই ফোনটি Android 12, Nothing OS চলবে।ফোনটি তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট ও চার বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

মেমরি : দুঃখের বিষয় এই ফোনে কোনো রকম SD কার্ড ব্যবহার করা যাবে না। আর এইটা করার মূল কারণ এই ফোনে UFS 3.1 এর সাপোর্ট আছে। আর UFS 3.1 এর ফলে এই ফোনটি খুবই দ্রুত গতি সম্পূর্ণ হবে। এই ফোনে যদি SD কার্ড ব্যবহার করা হতো তাহলে এই ফিচার ঠিকঠাক ভাবে কাজ করতো না। তবে এই ফোনটিতে যথেষ্ট পরিমান রম দেওয়া হয়েছে। যার ফলে SD কার্ড এর প্রয়োজন হবে না।
এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যথা :128GB 8GB RAM, 256GB 8GB RAM, 256GB 12GB RAM।

সাউন্ড : এই ফোনটিতে স্টেরিও স্পীকারর্স আছে। তবে এই ফোনে 3.5mm জ্যাক পোর্ট নেই।






সাদা এবং কালো দুইটি কালারে বাজারে এসেছে Nothing Phone1। এই ফোনটি ভারতের বাজারে মডেলের ভিত্তিতে দাম পড়ছে ৩৩-৩৯ হাজার রুপি। ইউরোপ মধ্যপ্রাচ্চে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ফোনের বিক্রি। বাংলাদেশ থেকে এই ফোন কিনতে চাইলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।


নাথিন ফোন কি?
Nothing Phone Specification ?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ