Sponsored

অবশেষে অবসান ঘটলো নাটকীয়তার । লেওয়ানডস্কি এখন বার্সেলোনার | স্বপ্ন পূরণ হলো লেওয়ানডস্কির

স্বপ্ন পূরণ হলো  লেওয়ানডস্কির । লেওয়ানডস্কি এখন বার্সেলোনার


নানা নাটকীয়তার পর লেওয়ানডস্কিকে দলে ভেড়ালো কাতালান ফুটবল ক্লাব বার্সেলোনা । যদিও আনুষ্ঠানিকবাবে ঘোষণা এখনো আসেনি । তবে একাধিক শীর্ষ স্প্যানিশ ও জার্মান গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। বার্সেলোনার করা ৫০ মিলিয়নের প্রস্তাব গ্রহণ করেছে বায়ার্ন মিউনিখ। এই চলতি সপ্তাহেই বার্সার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করতে স্পেনে পা রাখবেন ৩৩ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার।  


নানা নাটকীয়তা শেষে বার্সেলোনা এবার তাদের স্কোয়াডে যোগ করলো রবার্ট লেওয়ানডস্কিকেইউরোপের শীর্ষ সব গণমাধ্যমের দাবি এরই মধ্যে এই পোলিশ তারকা স্ট্রাইকারকে বিক্রি করতে রাজি হয়েছে জার্মান জায়ান্টরা । এর ফলে বার্সেলোনাকে গুনতে হবে ৫০ মিলিয়ন ইউরো । আগামী তিন মৌসুমের জন্য নির্ধারিত হয়েছে এই চুক্তির মেয়াদ । এই সপ্তাহেই বার্সেলোনায় পা রাখবেন  রবার্ট লেওয়ানডস্কিতখন সম্পূর্ণ করা হবে এই খেলোয়াড়ের মেডিকেল টেস্ট ও আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষর । তার পরেই উড়াল দেবেন প্রি সিজোনের ম্যাচ খেলতে মার্কিন যুক্তরাষ্টের উদ্দেশ্যে এই গোলমেশিন খ্যাত খেলোয়ার ।

আরও দেখুন : ফিফা ফুটবল বিশ্বকাপ  ট্রফির অজানা সব নাটকীয় ও বর্ণিল ইতিহাস

আরও দেখুন : যেনে নিন ফিফা ফুটবল বিশ্বকাপের শুরুর ইতিহাস। প্রথম বিশ্বকাপ কিভাবে শুরু হলো?

নতুন মৌসুমকে সামনে রেখে এটা বার্সেলোনার চতুর্থ সাইন । রাফিনহা ছাড়াও এরই মধ্যে চেলসি থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও এসি মিলান থেকে ফ্র্যাংক কেসি নাম লিখিয়েছেন বার্সার হয়ে । গত মে মাসে বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি । ঠিক তখন থেকেই বায়ার্ন মিউনিখ ক্লাবের সঙ্গে এই খেলোয়াড়ের সম্পর্কের তিক্ততা যেন বেড়েই যাচ্ছিলো । অন্যান্য ক্লাব থেকে আগ্রহ থাকলেও লেওয়ানডস্কির পছন্দ হিসেবে কেবল নাম ছিলো কাতালান ক্লাবটি । তাই এখন নানান নাটকীয়তা শেষে নিজের পছন্দের ক্লাবেই যাচ্ছেন এই পোলিশ তারকা স্ট্রাইকার । এর ফলে বাভারিয়ানদের সঙ্গে নিজের ৭ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে । বাভারিয়ানদের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ