Sponsored

সাভারে বকেয়া বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ



সাভারের হেমায়েতপুর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ১৭ মে প্রকাশিত এক নোটিশে কারখানা কর্তৃপক্ষ ১৮ থেকে ৩১ মে পর্যন্ত লে-অফ ঘোষণা করেছিল এবং ২৫ মে বকেয়া বেতন পরিশোধের কথা জানিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। 

তারা ঈদের আগে চলতি মাসের বেতনের অর্ধেক ও ঈদ বোনাসের দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, ‘শ্রমিকেরা ঈদের আগে বেতন-বোনাস না পেলে কীভাবে সংসার চালাবে? কীভাবে ঈদ উদ্‌যাপন করবে?’ পরে পুলিশ ও সেনাসদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।(Prothomalo)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ