চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গতকাল রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আজ সোমবার আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এখন তাঁর নামে যদি কেস থাকে, আপনি কী করবেন?... ছেড়ে দিলে আবার আপনি কিন্তু... বলবেন, স্যার, আপনি ছেড়ে দিছেন...” তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ সকালে তাঁর ফেসবুকে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কী করেছেন, তা আমি জানি না। এটা যাঁর যাঁর ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।”
সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!
এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!
জুলাই মাসে গণ-অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাঁদের ক্ষেত্রে আমরা অনেকবার বলেছি, কেউ যেন ভোগান্তির শিকার না হয়। এ জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা বলছি, শুধু দুষ্কৃতকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে। কোনো একজন নিরীহ লোক যেন কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করেন। এ ব্যবস্থা আমরা অবশ্যই নেব।”

0 মন্তব্যসমূহ