Sponsored

নুসরাত ফারিয়ারকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন এনসিপি নেতার

 



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন।

রোববার (১৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার কোনো যৌক্তিক কারণ রয়েছে কি? তিনি কীভাবে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকতে পারেন? বিটিভির তারকার মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া উপস্থিত ছিলেন না। এ ধরনের অযৌক্তিক মামলা নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচার প্রক্রিয়াকেই সন্দেহের চোখে দেখাবে।

এর আগে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!

এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!


জানা যায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের অর্থ সহায়তা জোগানোর সঙ্গে সংশ্লিষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ