Sponsored

ড. ইউনূসের পাশে দাড়াতে ইলিয়াস-পিনাকী দেশে ফিরছেন!


বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে এক গুরুত্বপূর্ণ ঘোষণা। দেশের খ্যাতনামা অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন, দেশের প্রয়োজনে তারা তিনজন—পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনকনক সরোয়ার—একসাথে ঢাকা এয়ারপোর্টে নামবেন, যাতে তারা ড. মোহাম্মদ ইউনুস-এর পাশে দাঁড়াতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিনাকি একটি পোস্টে জানান, যদি সময় আসে, তবে তাঁরা তিনজনই একসঙ্গে দেশে ফিরবেন। এই পোস্টটি ভাইরাল হয়ে যায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে। তাতে প্রায় ১৯,২০০-র বেশি কমেন্ট করেন নেটিজেনরা। মন্তব্যকারীদের মধ্যে অনেকে সরাসরি সমর্থন জানিয়েছেন। যেমন, টুটুল জহিরুল ইসলাম লিখেছেন, "সেটার তো সময় হয়ে গেছে, ল্যান্ড করুন।" অপর একজন, নাইম ইসলাম সাগর মন্তব্য করেছেন, "৩৬ জুলাই সরকার পতনের আন্দোলন দেখেছে, এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী।" আবার আতিক ইসলাম বলেন, "অপেক্ষায় আছে জনগণ আপনাদের জন্য।"

এদিকে, দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আলোচনার কেন্দ্রে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি পদত্যাগের চিন্তা করছেন। তার চারপাশে গড়ে উঠেছে একটি অশুভ চক্র, যা নাকি সাত সদস্যে গঠিত—চারজন অভ্যন্তরে এবং তিনজন বাইরে। এদের বেশিরভাগই উচ্চশিক্ষিত এবং চরম দক্ষিণপন্থী রাজনীতির প্রতি তাদের প্রবল আকর্ষণ রয়েছে।

সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!

এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!

বিশ্লেষকরা মনে করছেন, শুধুমাত্র ড. ইউনুস পদত্যাগ করলেই দেশের রাজনৈতিক সংকট শেষ হয়ে যাবে, এমনটি ধরে নেওয়া ঠিক নয়। বরং এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সময়মতো সঠিক সিদ্ধান্ত না নিলে তাঁর জন্য বিপদ তৈরি হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের গণতান্ত্রিক চেতনা।

এদিকে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, এই সংকট মোকাবিলায় এখন জাতীয় সরকার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ