Sponsored

প্রথমবারের মতো পিএসএলে খেলবেন মিরাজ। জেনে নিন কোন দোলে যোগ দিচ্ছেন ?

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বে লাহোর কালান্দার্স দলের হয়ে অংশ নিতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সূত্র মতে, লাহোর কালান্দার্স দলের জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পিএসএল ছেড়ে যাওয়ায়, তার পরিবর্তে মিরাজকে দলে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে দলটি।

সাম্প্রতিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন!

এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন!

লাহোর কালান্দার্স ২২ মে এলিমিনেটর ম্যাচ খেলবে। জয়ী হলে ২৩ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৫ মে ফাইনাল খেলবে দলটি। এই সময়সূচি অনুযায়ী, মিরাজের জন্য নির্ধারিত চার দিনের এনওসি যথেষ্ট হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ