Sponsored

চেন্নাই জিতল ধোনির বিদায়ী ম্যাচে, বিপাকে গুজরাটের প্লে-অফ সম্ভাবনা



আইপিএল ২০২৫ মৌসুমের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটানসকে ৮৩ রানে পরাজিত করে। এই জয়ে চেন্নাই মৌসুমে চতুর্থবারের মতো জয়লাভ করলেও, প্লে-অফে ওঠার সুযোগ পায়নি।

ম্যাচের শেষ মুহূর্তে মহেন্দ্র সিং ধোনি সাই কিশোরের ক্যাচ নিয়ে ম্যাচটি শেষ করেন। ম্যাচ শেষে ধোনি জানান, তিনি পরবর্তী মৌসুমে খেলবেন কি না, সে সিদ্ধান্ত চার-পাঁচ মাস পরে নেবেন।

চেন্নাই প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস ২৩ বলে ৫৭ রান করেন, যেখানে তিনি ৫টি ছক্কা হাঁকান। ডেভন কনওয়ে ৩৫ বলে ৫২, আয়ুশ ১৭ বলে ৩৪, উরবিল প্যাটেল ১৯ বলে ৩৭ এবং রবীন্দ্র জাদেজা ১৮ বলে ২১ রান করেন।

জবাবে গুজরাট টাইটানস ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়। তাদের পক্ষে ওপেনার সাই সুদর্শন সর্বোচ্চ ৪১ রান করেন। চেন্নাইয়ের অংশুল কাম্বোজ ১৩ রানে ৩ উইকেট এবং নুর আহমেদ ২১ রানে ৩ উইকেট লাভ করেন।

এই পরাজয়ে গুজরাট টাইটানস ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে। তবে মুম্বাই, পাঞ্জাব ও বেঙ্গালুরুর মতো দলগুলোর সুযোগ রয়েছে গুজরাটকে পেছনে ফেলার, যা তাদের সরাসরি কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনাকে শঙ্কায় ফেলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ