চোখের নিচে কালো দাগের সমাধান
জানা-অজানা বিভিন্ন কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে। চোখের নিচের কালো দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। যেসব ব্যক্তিরা চোখের নিচে কালো দাগ নিয়ে চিন্তায় রয়েছেন, তারা ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই দূর করতে পারেন এসব দাগ সা। জেনে নিন সেই উপকরণগুলি কি কি:
১। শসার ব্যবহার
শসার ব্যবহারে চোখের আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে কোমল ও দীপ্তিময় করে তোলে। শসা সালাড করে কেটে ঠাণ্ডা করুন ফ্রিজে রেখে । তারপর চোখের ওপর ১৫-২০ মিনিট শসার সালাড রেখে পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতি দিনে দুবার ব্যবহার করুন।
২। লেবু
আমরা জানি লেবু ভিটামিন সি এর উৎস। এর ফলে লেবু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চোখের কালো দাগ দূর করে।
৩। শসা ও লেবুর রস
শসা ও লেবুর রস একই পরিমানে মেশান। এরপর তাতে কটন বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট দিয়ে রাখুন ।
৪। নারিকেল তেল
প্রত্যেকদিন রাতে ঘুমোনোর আগে চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজ করতে পারেন। চোখের চারপাশে নারকেল তেল ম্যাসাজের ফলে ত্বক কোমল হয় ও বলিরেখা দূর হয়। নারিকেল তেল নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
৫। টমেটো
আমরা জানি টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। সেই জন্যে টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে লাগান।এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে । খেয়াল রাখবেন মিশ্রণটি যেন চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন ।
৬। আলুর ব্যবহার
আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। তাই আলু চোখের কালো দাগ দূর করে, ফোলাভাব কমায় ও ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলু রস করে ফ্রিজে রাখুন। দিনের শেষে কটনবলের সাহায্যে তা চোখের ওপর রাখুন। আর এই ভাবে ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। গোলাপজল চোখের ক্লান্তি দূর করে। এস্ট্রিনজেন্ট সমৃদ্ধ হওয়ায় গোলাপজল টোনার হিসেবেও ভালো কাজ করে।
এছাড়াও কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি আরও উজ্জ্বল করে তোলে। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এতে চোখের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।
চোখের নিচে কালো দাগ দূর করার উপায় ?
কিভাবে চোখের নিচে কালো দাগ দূর করবো ?
চোখের নিচে কালো দাগ কেন হয় ?


0 মন্তব্যসমূহ