Sponsored

ব্যায়াম ছারাই পেটের মেদ কমানোর সহজ উপায় । জেনে নিন ভুরি কমানোর সহজ উপায়

 পেটের মেদ কমানোর সহজ উপায়



আর বর্তমানে যেহেতু শহুরে কর্মজীবনে অনেকের বসে বসে সময় কাটে বেশি তাই উদরের বাড়তি মেদ কমানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়।

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে পেটের মেদ কমানোর জন্য সাধারণ কিছু অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

পেটের মেদ কমাতে লেবু দারুণ কার্যকর। পেটের চর্বি কমাতে চাইলে লেবুর রস খেয়ে সকাল শুরু করা যেতে পারে। প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে খানিকটা লেবুর রস নিয়ে সঙ্গে সামান্য লবণ মিশিয়ে সকালে খেতে হবে। প্রতিদিন সকালে এই শরবত খাওয়ার ফলে হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং পেটের মেদ কমাতে সাহাজ্য করে।

পেটের মেদ কমাতে চাইলে ভাত খাওয়া চলবে না !  এ কথা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। তবে পেটের চর্বি কমাতে চাইলে যতোটা সম্ভব ভাত এড়িয়ে চলতে হবে। এর বদলে ‘হোল গ্রেইন’ খাবার, যেমন- লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস ইত্যাদি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।



পেটের মেদ থেকে রেহাই পেতে চাইলে মিষ্টিজাতীয় খাবার, চিনিসমৃদ্ধ কোমল পানীয় এবং অতিরিক্ত চর্বি ও তেলজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কেননা এসব খাবার শরীরের মেদ বাড়িয়ে দেয় খুব দ্রুতো। 

পেটের মেদ কমাতে চাইলে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আর এর মুল কারণ পানি হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং শরীরের সকল ক্ষতিকর বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে। আর সেজন্যই পেটের মেদ কমানোর জন্য পানি পান করা অত্যন্ত জরুরি।

এছারাও প্রত্যেকদিন সকালে দুই অথবা তিন কোয়া কাঁচারসুন খাওয়ার পর এক গ্লাস লেবুর রস মেশানো পানি খেলে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো হয় যার ফলে বাড়তি ওজন তাড়াতাড়ি কমে।




পেটে যদি চর্বির পরিমাণ বেশি হয় থাকে তাহলে আমিষজাতীয় খাবার এড়িয়ে চলা খুবি জরুরি। পেটের মেদ কমাতে হলে শাকসবজি ও ফল বেশি খেতে হবে। প্রত্যেকদিন সকাল, সন্ধ্যায় প্রচুর পরিমাণে ফল খাওয়ার অভ্যাস করতে হবে। এর ফলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন এবং মিনারেলের ঘাটতিও পূরণ করবে।

রান্নায় দারুচিনি, আদা, গোলমরিচ ইত্যাদি মসলা ব্যবহার করতে হবে । কেননা এসব উপকরণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এই মসলাগুলো রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে খুবি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

উপরে বর্ণিত এসব পরামর্শ মেনে চল্লে আশা করা যায় আপনার পেটের মেদ অতি দ্রুত কমে যাবে ।

কিভাবে পেটের মেদ কমানো যায় ?

কিভাবে ভুড়ি কমানো যায় ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ