রবার্ট লেভানদোভস্কিকে প্রাণনাশের হুমকি দিলেন একদল উচ্ছৃঙ্খল সমর্থকরা
বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলে প্রাণ হারাতে হবে রবার্ট লেভানদোভস্কিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোলিশ তারকাকে এমন হুমকি দিয়েছেন একদল উচ্ছৃঙ্খল সমর্থক।
দীর্ঘ দিন ধরেই বার্সেলোনাকে মন দিয়ে রেখেছেন রবার্ট লেভানদোভস্কি। কিন্তু কোনো ভাবেই বার্সেলোনায় যাবার জন্য বায়ার্ন মিউনিখ এর পক্ষ থেকে সবুজ সংকেত মিলছে না তার। লেভানদোভস্কির জন্য ৫০ মিলিয়ন ইউরোর ট্যাগলাইন ঝুলিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। এত দিন বাভারিয়ানদের দু'হাত ভরে দিয়েছেন লেভানদোভস্কি। বর্তমানে এখনও এক মৌসুম চুক্তির বাকি আছে এই পোলিশ তারকার সঙ্গে।
কিন্তু তার আগেই জার্মানিতে থাকতে চান না বলে ক্লাব কর্তাদের কাছে তার অবস্থানটা পরিষ্কার করেছেন । কিন্তু কোনো মতেই লেভানদোভস্কিকে ছাড়তে নারাজ বুন্দেসলিগার বর্তমান রাজারা। অনেক দিন ধরেই উভয় সংকটে দিন কাটাচ্ছেন লেভানদোভস্কি। অবশেষে ক্লাবের প্রাক মৌসুম অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি।
এদিকে ইউরোপের বড়ো বড়ো যেমন, দ্য সান’সহ আরও বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশীলনে যোগ দেয়ার দিনে লেভানদোভস্কি ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে জার্মানির একদল উচ্ছৃঙ্খল সমর্থক। বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিলে বিপদে পড়তে পারেন বলেও রবার্ট লেভানদোভস্কিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন।
যদিও এ বিষয়ে এখনো মুখ খুলে কিছু স্পষ্ট করে বলেননি রবার্ট লেভানদোভস্কি। বাভারিয়ানদের হয়ে সব ধরনের শিরোপা জিতেছেন তিনি। ২০১৩ সালে যোগ দেয়ার পর ৩৭৫ ম্যাচে গোল করেছেন ৩৪৪টি।

0 মন্তব্যসমূহ